মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স
মহাকাশে বিশাল ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনায় বড় অগ্রগতি হয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্সের। প্রতিষ্ঠানটিকে মহাকাশে ১০ লাখ কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট স্থাপনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
প্রতিবেদনে বলা হেয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পরিচালনা ও বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের লক্ষ্যে নেওয়া এই পরিকল্পনাকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছে মার্কিন প্রশাসন। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) বুধবার এই অনুমোদন দেয়।
কমিশন একে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক প্রথম পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।এফসিসির অনুমোদন অনুযায়ী, স্পেসএক্স মহাকাশে ১০ লাখ ‘অরবিটাল কম্পিউট মডিউল’ স্থাপন করতে পারবে। এসব মডিউল নিয়ে ‘স্টারমাইন্ড’ নামে একটি ডেটা সেন্টার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াজাত করা হবে, যা পৃথিবীতে এআই প্রযুক্তি ব্যবহারে সহায়তা করবে।
পাশাপাশি সূর্যের বিপুল শক্তিকে কাজে লাগানোর সুযোগও তৈরি হবে বলে মনে করছে কমিশন।
রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার এক বিবৃতিতে বলেন, ‘আমেরিকা বিশ্বকে সুপার ইন্টেলিজেন্স বা অতি-বুদ্ধিমত্তার যুগে নেতৃত্ব দিচ্ছে।’ তিনি আরো বলেন, বুধবারের এই সিদ্ধান্ত ‘একটি নতুন ও সাহসী দিগন্ত উন্মোচন করেছে।’এফসিসির প্রকাশিত বিস্তারিত অনুমোদনপত্রে বলা হয়েছে, স্পেসএক্সকে ২০৩৩ সালের মধ্যে অন্তত একটি অনুমোদিত মহাকাশ স্টেশন স্থাপন করতে হবে। এরপর ২০৪০ সাল পর্যন্ত পর্যায়ক্রমে আরও স্টেশন স্থাপন করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনুমোদনকে স্বাগত জানিয়েছেন ইলন মাস্ক।বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি মাস্ক দীর্ঘদিন ধরেই মহাকাশে সৌরশক্তিচালিত বিশাল ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথা বলে আসছেন। তার লক্ষ্য, এসব ডেটা সেন্টারের মাধ্যমে পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরিচালনার জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াজাত করা।
- মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স
- সরকারি বাসা বরাদ্দে আবেদন শুরু
- সিলেট শহরেই হবে কঠিন রোগের চিকিৎসা
- সৌদির বিভিন্ন অঞ্চলে হুতি হামলা
- মেয়েকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- সিলেটে দুই মিষ্টির দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
- সিএমএম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর