সিলেটে দুই মিষ্টির দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা
সিলেট নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে 'মোহনা সুইটস্' এবং 'আদি মোহনলাল' নামক দুটি মিষ্টির প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ মাসুমা আহমেদ লুনার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া এবং যথাযথ বিধি অনুসরণ না করে মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক পণ্য পরিবেশন ও বিক্রয়ের অপরাধে ‘মোহনা সুইটস্’-কে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, গুণগত মান সনদ গ্রহণ না করেই অবৈধভাবে বিএসটিআই-এর স্ট্যান্ডার্ড মানচিহ্ন (মার্ক) ব্যবহার করার অপরাধে ‘আদি মোহনলাল’ প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
- মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স
- সরকারি বাসা বরাদ্দে আবেদন শুরু
- সিলেট শহরেই হবে কঠিন রোগের চিকিৎসা
- সৌদির বিভিন্ন অঞ্চলে হুতি হামলা
- মেয়েকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- সিলেটে দুই মিষ্টির দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
- সিএমএম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর