`
Latest News
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স সরকারি বাসা বরাদ্দে আবেদন শুরু সিলেট শহরেই হবে কঠিন রোগের চিকিৎসা সৌদির বিভিন্ন অঞ্চলে হুতি হামলা মেয়েকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

  • Views: 600
  • Share:
নভেম্বার ২৬, ২০২৬ ১১:০৭ Asia/Dhaka

দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন ১১২ জন বাংলাদেশি দক্ষ কর্মী।

জানা গেছে, এসব কর্মী মালয়েশিয়ার আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের বিমানভাড়া, যাতায়াতসহ যাবতীয় খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে সম্পূর্ণ বিনা খরচেই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচিত কর্মীরা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ধাপে ধাপে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে। এ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে কর্মী পাঠানোর এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রক্রিয়া সফলভাবে এগিয়ে গেলে দেশটিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

user
user
Ad