প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
সিলেট অনলাইন প্রেসক্লাব এর উদ্যোগে আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সাইবার ঝুঁকি, সচেতনতা ও সুরক্ষার কৌশল" বিষয়ক কর্মশালায় কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক ও এমএসথ্রি টেকনোলজি বিডি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ইয়াহইয়া বলেন - প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে।
তিনি আরও বলেন, আধুনিক যুগে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে গণমাধ্যমের রূপরেখা ও কাজের ধরন আমূল বদলে যাচ্ছে। সনাতন পদ্ধতির প্রিন্ট মিডিয়া ধীরে ধীরে তার প্রভাব হারাচ্ছে এবং স্থান করে নিচ্ছে ডিজিটাল ও অনলাইন সাংবাদিকতা। প্রযুক্তির এই সুবাতাসকে কাজে লাগিয়েই আগামীর সংবাদমাধ্যম পরিচালিত হবে, যেখানে প্রিন্ট মিডিয়া একসময় জাদুঘরের প্রদর্শনীতে পরিণত হতে পারে।
আজ ২৩ শে নভেম্বর ২০২৬ খ্রি. সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে "আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সাইবার ঝুঁকি, সচেতনতা ও সুরক্ষার কৌশল" শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় তথ্যপ্রযুক্তির এই বৈপ্লবিক পরিবর্তন ও আগামীর সাংবাদিকতার রূপরেখা বিস্তারিতভাবে উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান বলেছেন, ‘শিক্ষকতা যেমন সবার জন্য নয়, তেমনি সাংবাদিকতাও সবার জন্য নয়।’ সাংবাদিকতায় দক্ষতা, দায়িত্বশীলতা এবং তথ্যের যথার্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানসম্মত সংবাদ (কোয়ালিটিফুল নিউজ) পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘অনেক নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশ করতে দুই থেকে তিন ঘণ্টা, এমনকি কখনো পরদিন পর্যন্ত সময় লেগে যায়। অথচ একই সংবাদ এর আগেই বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যায়। তবে এসব সংবাদের মধ্যে মূল পার্থক্য তৈরি হয় তথ্য-উপাত্তের (ডাটা) ব্যবহারে। সম্পূর্ণ ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা দেশ এবং সাংবাদিক বা সংবাদমাধ্যমের ব্যক্তিগত ভাবমূর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, আগে সাংবাদিকতা মূলত ম্যাক্রো লেভেলে পরিচালিত হতো। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সাংবাদিকতার ধরন ও পরিসরেও পরিবর্তন এসেছে।বর্তমান সময়ে ফেইক নিউজ বা ভুয়া সংবাদের প্রসঙ্গ তুলে অধ্যাপক ড. খালিদুর রহমান বলেন, এখন ফ্যাক্ট চেকার বা তথ্য যাচাইয়ের বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে। ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।
একটি দায়িত্বশীল ডিজিটাল সংবাদমাধ্যম গড়ে তুলতে হলে সংবাদকর্মীদের জন্য সাইবার সচেতনতা এবং সুরক্ষা কৌশল জানা অত্যন্ত জরুরি। আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও ডিজিটাল টুলস ব্যবহারের সঠিক প্রশিক্ষণ সংবাদ পরিবেশনকে আরও বিশ্বাসযোগ্য ও আকর্ষণীয় করে তোলে।
কর্মশালায় বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান সময়ে সংবাদের তাৎক্ষণিকতা ও সহজলভ্যতাই ডিজিটাল মাধ্যমকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। ডিজিটাল মাধ্যমের মূল শক্তি হলো তাৎক্ষণিক প্রকাশ ও বিশ্বব্যাপী পৌঁছানোর ক্ষমতা। পাঠক এখন আর সকালের কাগজ আসার জন্য অপেক্ষা করে না; স্মার্টফোনের স্ক্রিনে মুহূর্তের মধ্যেই পেয়ে যায় দেশ-বিদেশের যেকোনো খবর।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটের সহযোগী অধ্যাপক হাসিনা ফেরদৌস এবং কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক ও এমএসথ্রি টেকনোলজির প্রতিষ্ঠাতা মো. ইয়াহইয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন(মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন) করেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রফেশনাল ট্রেইনার আবু নছর মোহাম্মদ সুফিয়ান। সিলেটের খবর
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহসাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি,কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান প্রমুখ।
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
- ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
- প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও বড় মিয়া
- ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
- যে ভিটামিনের অভাবে শরীর থাকে ক্লান্ত, ঘুম পায় সারা দিন
- নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
- হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

