`

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

  • Views: 147
  • Share:
নভেম্বার ২৪, ২০২৬ ১৬:২৮ Asia/Dhaka

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়েছেন। গতকাল সোমবার প্রকাশিত এক নতুন হিসাবে এ তথ্য উঠে এসেছে। বিপুল এই প্রাণহানি থেকে বোঝা যায়, যুদ্ধে নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে ভয়াবহ মূল্য দিতেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কতটা প্রস্তুত।

রাশিয়ার বাইরে থেকে পরিচালিত দুটি রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের নতুন এ হিসাব প্রকাশ করেছে।
এ জন্য তারা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট থেকে ইউক্রেনপন্থী দুই হ্যাকার গোষ্ঠীর সংগ্রহ করা বিপুল পরিমাণ নতুন তথ্য ব্যবহার করেছে। বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের ওই দুই গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য প্রকাশ করেছে।
যুদ্ধে রাশিয়ার কত সেনা প্রাণ হারিয়েছেন, তা নিয়ে আগের হিসাবগুলোর তুলনায় নতুন এই হিসাবে নিহতের সংখ্যা অনেক বেশি।

ইউক্রেন যুদ্ধে কত সেনা হতাহত হয়েছেন, ক্রেমলিন রুশ জনগণের কাছ থেকে সে তথ্য গোপন রেখেছে। ফলে যুদ্ধের সম্মুখসারিতে কতটা প্রাণহানি ঘটেছে, সে সম্পর্কে বেশির ভাগ রুশ নাগরিকের ধারণা খুবই সীমিত।
নতুন এসব তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম দুটি দেখতে পেয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে রুশ সরকারের তথ্যভান্ডারে মৃত্যুর তথ্য নিয়মিতভাবে অনেক দেরিতে যুক্ত হয়। যেমন এ তথ্যে ২০২৬ সালের বেশির ভাগ এবং ২০২৫ সালের অনেক সেনার মৃত্যুর হিসাব নেই।

user
user
Ad