`

নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি

  • Views: 228
  • Share:
নভেম্বার ২৪, ২০২৬ ১৫:২০ Asia/Dhaka

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আগুনে মুদি, মনিহারি ও ফার্মেসিসহ তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার ৭ নম্বর করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের স্টিল ব্রিজের ডান পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই ওই দোকানগুলোতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দা আঃ আউয়াল মিয়ার মুদি দোকান, আদিল মিয়ার মনিহারি দোকান এবং আবুল মিয়ার মালিকানাধীন ‘মোহাম্মদিয়া ফার্মেসি’ সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।নবীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সব হারিয়ে বিপাকে পড়েছেন।

user
user
Ad