`
Latest News
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স সরকারি বাসা বরাদ্দে আবেদন শুরু সিলেট শহরেই হবে কঠিন রোগের চিকিৎসা সৌদির বিভিন্ন অঞ্চলে হুতি হামলা মেয়েকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Views: 647 Share:
নভেম্বার ২৬, ২০২৬ ১০:৫৮ Asia/Dhaka
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে এবারের আয়োজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।

user
user
Ad
Ad