`
Latest News
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স সরকারি বাসা বরাদ্দে আবেদন শুরু সিলেট শহরেই হবে কঠিন রোগের চিকিৎসা সৌদির বিভিন্ন অঞ্চলে হুতি হামলা মেয়েকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সিএমএম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

Views: 2617 Share:
নভেম্বার ২৬, ২০২৬ ১২:২৩ Asia/Dhaka
সিএমএম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আইনজীবী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এসময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত আইনজীবী নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনজীবী ও সাধারণ জনগণ রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা তাকে হেফাজতে নিয়ে কোতয়ালী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন।

ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।

user
user
Ad
Ad