সিলেট শহরেই হবে কঠিন রোগের চিকিৎসা
নভেম্বার ২৬, ২০২৬ ১১:৫৭ Asia/Dhaka
সিলেটে দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে বিশেষায়িত ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র চালু হতে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১০০ শয্যার চিকিৎসাকেন্দ্রটি চালুর পথ এবার অনেকটাই সুগম হয়েছে। এজন্য প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি চালু হলে সিলেট বিভাগের ক্যানসার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেকের চলতি ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। সভায় আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণসহ মোট ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে।
- মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স
- সরকারি বাসা বরাদ্দে আবেদন শুরু
- সিলেট শহরেই হবে কঠিন রোগের চিকিৎসা
- সৌদির বিভিন্ন অঞ্চলে হুতি হামলা
- মেয়েকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- সিলেটে দুই মিষ্টির দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
- সিএমএম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর