পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।
এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে পাস করবেন, তারা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে পুনর্নিরীক্ষণের পরও যারা অকৃতকার্য থাকবেন, তারা ভর্তির সুযোগ পাবেন না।
বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সময় বিবেচনায় নিয়ে দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীদের প্রকৃত ফলাফল নিশ্চিত করতে খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি মূল্যায়নপ্রক্রিয়ার দুর্বলতাগুলো চিহ্নিত করছে শিক্ষা মন্ত্রণালয়। খাতা মূল্যায়নে ভুল ও দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মূল্যায়নে দক্ষতার ঘাটতি থাকা পরীক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন। এই অভিজ্ঞতা থেকে খাতা মূল্যায়নের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। শিক্ষার্থীদের একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে যেন পুরো এক বছর অপেক্ষা করতে না হয়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
- বেরোবিতে ভিসির অফিসেই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে মা/র/ধর
- ডিগ্রি অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হয় না: জুবাইদা রহমান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, যেভাবে করবেন
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা
- আগামীর বাংলাদেশে জ্ঞানের প্রতিযোগিতা চলুক: প্রধানমন্ত্রী
- ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

