সৌদির বিভিন্ন অঞ্চলে হুতি হামলা
পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
নভেম্বার ২৬, ২০২৬ ১১:২৪ Asia/Dhaka
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জিজান বন্দরে হুতিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো বেসামরিক মানুষ হতাহত হননি। হামলায় কী ধরনের অস্ত্র বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় জোটটি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে একটি হুতি ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করেছে জোটের বাহিনী। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক মানুষ আহত হননি বলেও জানান তিনি।
জোটের বিবৃতির পর ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আলজাজিরার সংবাদদাতা নাবিল আল-ইউসুফি। এরপর সৌদি জোট জানায়, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি রাজধানী রিয়াদ অভিমুখে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এর আগে রিয়াদের আর্থিক এলাকায় একটি সুউচ্চ ভবনে ড্রোন হামলা চালায় হুতিরা। এতে অন্তত ১১ জন আহত হন। সাম্প্রতিক এসব হামলা ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাত আরও বাড়িয়ে তুলেছে। দুপক্ষই বিমানবন্দর, জ্বালানি স্থাপনা, বন্দরসহ বিভিন্ন বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
এদিকে ইয়েমেনের হুতিপন্থি আল-মাসিরা টেলিভিশন সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের হোদেইদা বন্দরে নতুন করে হামলার খবর জানিয়েছে। এর আগে হুতিরা হুঁশিয়ারি দিয়েছিল, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোতেও পাল্টা আঘাত হানা হবে।
ইয়েমেনের রাজধানী সানা থেকে আলজাজিরার সংবাদদাতা ইউসুফ মাওরি জানান, দেশটির আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশই হোদেইদা বন্দরের মাধ্যমে প্রবেশ করে। বন্দরটি বন্ধ হয়ে গেলে দেশটির মানবিক পরিস্থিতি ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে। সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় বন্দরের পণ্য ওঠানো-নামানোর ক্রেন ও সংরক্ষণ ট্যাংক লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানান তিনি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী বিভিন্ন ফ্রন্টে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রের দাবি, বুধবার (২৫ নভেম্বর) হুতিদের লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।
অন্যদিকে হুতিদের দাবি, বুধবার সানা ও ইয়েমেনের আরও ১০টি গভর্নরেটে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
- মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স
- সরকারি বাসা বরাদ্দে আবেদন শুরু
- সিলেট শহরেই হবে কঠিন রোগের চিকিৎসা
- সৌদির বিভিন্ন অঞ্চলে হুতি হামলা
- মেয়েকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- সিলেটে দুই মিষ্টির দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
- সিএমএম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর