`
Latest News
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স সরকারি বাসা বরাদ্দে আবেদন শুরু সিলেট শহরেই হবে কঠিন রোগের চিকিৎসা সৌদির বিভিন্ন অঞ্চলে হুতি হামলা মেয়েকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

  • Views: 2637
  • Share:
নভেম্বার ২৬, ২০২৬ ১১:৪৭ Asia/Dhaka

২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার ১০ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৬ লাখ ২৫ হাজার টন ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন কেনা হবে। এ জন্য ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবগুলো উত্থাপন করা হয়। সভায় সব কটি প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাব অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ডিজেল আমদানি করা হবে। পিজি-০৩/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় এ তেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ প্যাকেজে সরবরাহকারী হিসেবে নির্বাচিত হওয়ার সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।

একই প্রতিষ্ঠান থেকে পিজি-০৪/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় আরও ডিজেল আমদানির প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া পিজি-০৫/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল আমদানি করা হবে। এ জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এই প্যাকেজেও সরবরাহকারী হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, পিজি-০৬/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ প্রস্তাবে সরবরাহকারী হিসেবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের নাম সুপারিশ করেছে কমিটি।

user
user
Ad