`

গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের

  • Views: 2330
  • Share:
নভেম্বার ২৩, ২০২৬ ২০:৪৬ Asia/Dhaka

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  তিনি বলেছেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিন পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু এ মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা হয়েছে

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। 
বিবৃতি বলা হয়, সাম্প্রতিক দিনগুলোয় বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে আমার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই বাড়ি থেকেই আমার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। আমার দুই ছোট ভাই তাদের পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।  আরও উদ্বেগজনক ও মর্মান্তিক বিষয় হলো, গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা। গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের, মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত একটি ব্যাংক। ২০ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

user
user
Ad
Ad