কুরবান নগর ইউনিয়ন মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি হলেন নাসির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘কুরবান নগর ইউনিয়ন মাদক বিরোধী ঐক্য পরিষদ’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে নাসির উদ্দিনকে সভাপতি এবং গোলাপ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের ঐকমত্যের ভিত্তিতে ৮১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমেদ এবং সহ-সভাপতি পদে বুরহান উদ্দিন, মাহবুব আলম, হাবিবুর রহমান, সাইদুর রহমান, জিয়াউর রহমান, জুয়েল আহমেদ, মোঃ আল আমিন ও শাজাহান আহমেদ।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুজাহিদ আলী খোকন এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে আল আমিন, বাপ্টু পাল, এরশাদুল হক মিলন, শামীম আহমেদ ও সারোয়ার হোসেন লিটন দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হক এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সারোয়ার হোসেন, আলাউর রহমান, তহুর আলম, শাকির হোসেন, মুহাম্মদ উজ্জ্বল, এমদাদুর রহমান ও আরেফিন জুয়েল মনোনীত হয়েছেন।
অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে দপ্তর সম্পাদক হিসেবে আফজাল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক আলী আহমেদ, অর্থ সম্পাদক আহসান নাহিদ শিমুল, সহ-অর্থ সম্পাদক মনোয়ার হোসাইন সিদ্দিকী, প্রচার ও মিডিয়া সম্পাদক আবুল কালাম আজাদ এবং সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে তোফাজ্জল হক নাঈম ও সবদিল আলম স্থান পেয়েছেন।
নবগঠিত এই পরিষদে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— গোলাম সারোয়ার, নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, আফজাল উদ্দিন, আইনুল হক, সাইফুর রহমান তারেক, রাহিম উদ্দিন রাহি, আব্দুর রাজ্জাক, ইসলাম উদ্দিন, সামসুল আলম, জুবায়েল আহমেদ ইমন, শাহিনুর আহমেদ, রোমান আহমেদ রাজ, মোস্তাক আহমেদ, এবাদুর রহমান, মো. আকাশ, মোজাম্মিল হক, মারুফ আহমেদ, দিলমান হোসেন, শাহরিয়ার জালাল, রায়হান আহমেদ, শায়হান আলম, আফজাল হোসাইন, মনোয়ার হোসেন, তানজির হোসেন, মাহবুবুর রহমান রাফি, রাজু আলম, রাজু আইয়ূব, মারজান মিয়া, দিলোয়ার হোসেন দিলু, সাইফুল ইসলাম, সজিব খান, হেলাল আহমেদ, এমরান হোসাইন মারুফ, রুবেল হোসাইন, নাজমুল হাসান রাহি, জয়নাল আবেদীন, কামাল হোসেন, আশরাফুল ইসলাম, মো. মনোয়ার হোসেন, কামাল হোসেন, হৃদয় আহমেদ, ইমায়েল হোসেন, ফখরুল ইসলাম, তানজির রহমান, রিয়াদ আহমেদ, রুবেল আহমেদ, আনোয়ার হোসেন এবং সুজায়েদ আহমেদ।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি নাসির উদ্দিন বলেন, "মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কুরবান নগর ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারার সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে আমাদের এই ঐক্য পরিষদ প্রশাসন ও এলাকাবাসীকে সাথে নিয়ে আপসহীনভাবে কাজ করে যাবো।"
- কুরবান নগর ইউনিয়ন মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি হলেন নাসির উদ্দিন
- বেরোবিতে ভিসির অফিসেই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে মা/র/ধর
- ডিগ্রি অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হয় না: জুবাইদা রহমান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, যেভাবে করবেন
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা
- আগামীর বাংলাদেশে জ্ঞানের প্রতিযোগিতা চলুক: প্রধানমন্ত্রী
- ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

