সিলেটে বিআরটিএ দুদকের অভিযান, দালাল ধরলে মিলে ফিটনেস
গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সিলেট বিআরটিএ কার্যালয়ে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টার দিকে সিলেট বিআরটিএ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে দুদক।
অভিযানকালে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিআরটিএ সিলেট কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নের জন্য মোট ৭১টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের বিপরীতে ৭১টি গাড়ি পরিদর্শন করা হয়। এ সময় একটি গাড়ির আবেদনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে আসে। গাড়িটির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় সবকিছু সঠিক থাকার পরও পরিদর্শনকারী বিআরটিএ কর্মকর্তা ইঞ্জিন নম্বরের ওপর নীল কালির বিশেষ গোল চিহ্ন দিয়ে সেটিকে ভুল বলে উল্লেখ করেন এবং সেখান থেকে চলে যান। পরবর্তী সময়ে এক দালাল এসে ফিটনেস নবায়নের জন্য টাকা দাবি করেন। এমতাবস্থায় ওই দালালকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন করা হয়।
এ বিষয়ে সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সুবেল আহমদ বলেন, ‘বিআরটিএ কার্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি, দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের বিনিময়ে সেবা প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদক এই অভিযান পরিচালনা করে।’
তিনি আরও বলেন, ‘অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে অভিযানের সময় প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে।
- শেখ হাসিনা দেশকে গোরস্থানে পরিণত করার পাঁয়তারা করছে: রিজভী
- ৪৭ লাখ টাকার অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই চুর
- গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের
- দেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে’
- সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি অধ্যাপক ড. খালিদুর রহমান
- সিলেটে বিআরটিএ দুদকের অভিযান, দালাল ধরলে মিলে ফিটনেস
- কুরবান নগর ইউনিয়ন মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি হলেন নাসির উদ্দিন
- বেরোবিতে ভিসির অফিসেই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে মা/র/ধর
- ডিগ্রি অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হয় না: জুবাইদা রহমান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

