`

রাজধানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • Views: 2618
  • Share:
সেপ্টেম্বার ১০, ২০২৬ ১৮:২৭ Asia/Dhaka

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির (মহাখালী-নাবিস্কো) দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার পর মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানায়, বিকেলে মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ কর্তৃক বাস ডাম্পিং করা হয়। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

ফলে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।

এই অবস্থায় নগরবাসীকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

user
user
Ad
Ad