`

ধরলার তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Views: 1036
  • Share:
সেপ্টেম্বার ৮, ২০২৬ ১৮:৩৪ Asia/Dhaka

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবের চরসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ওই এলাকার কয়েকজন রাখাল গরু চরাতে গেলে দুর্গন্ধ পান। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা আশপাশে খোঁজাখুঁজি করে ধরলার তীরে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী থানা পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটির পরনে ছিল জিন্সের প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে থাকা ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর মৃত্যুর কারণসহ ঘটনার বিস্তারিত জানা যাবে।

user
user
Ad
Ad