নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এ দাবি জানান তিনি।
বক্তব্যে তিনি বলেন, নোয়াখালীর মানুষ পরিশ্রমী, ধৈর্যশীল এবং যেকোনও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম।
তিনি আরও বলেন, নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা। নোয়াখালীর আয়তন বড় হওয়ায় প্রয়োজনে এখান থেকে আরও দুই-তিনটি জেলা করা সম্ভব। পাশাপাশি নোয়াখালীতে সমুদ্রবন্দর, বিমানবন্দর ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
ব্যারিস্টার খোকন বলেন, নোয়াখালীতে সমুদ্রবন্দর করা হলে দেশের সমুদ্রবন্দরনির্ভরতা ও ঝুঁকি কমবে। নোয়াখালীর মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দেশের ব্যাংকিং ও ব্যবসা-বাণিজ্যেও তাদের বড় উপস্থিতি রয়েছে।
তিনি বলেন, সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় আছে, বিদেশেও প্রায় ৭০-৮০ লাখ নোয়াখালীর লোক আছে।
তার বক্তব্য শেষ করার সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে। নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়। অতএব সব জায়গায় আছে।
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম
- নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

