`

নির্বাচনে জয়ী হলে প্রত্যেকে পাবে ৫ হাজার ডলার: ট্রাম্প

  • Views: 1241
  • Share:
সেপ্টেম্বার ১০, ২০২৬ ১৩:৩২ Asia/Dhaka

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে ‘ট্রাম্প লভ্যাংশ’ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এ প্রস্তাব দেন। তবে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া কী হবে বা এর আইনি ভিত্তি কী, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।

যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। ফলে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে।

এক ঘণ্টা ৪৫ মিনিটের ভাষণে ট্রাম্প তার প্রেসিডেন্ট মেয়াদের ‘ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দুই বছর’ শেষ করার দাবি করেন। নিজের কমতে থাকা জনপ্রিয়তার মধ্যেও তিনি আসন্ন নির্বাচনের প্রচারে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে চান।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট ভোটারদের আকৃষ্ট করতে তার এই প্রচারণামূলক বক্তব্য কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ভাষণে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের হাতে আমেরিকার ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হলে দেশকে আবার ঘুরে দাঁড়াতে পরবর্তী এক দশক সময় লেগে যাবে।

user
user
Ad
Ad