`

বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা, চমক ৮ নতুন মুখ

  • Views: 2589
  • Share:
সেপ্টেম্বার ১০, ২০২৬ ১৩:৩৯ Asia/Dhaka

২০২৬ বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন করে পথচলা শুরু করতে যাচ্ছে ব্রাজিল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন আট নতুন খেলোয়াড়।

নতুন মুখগুলো হলেন পেদ্রো মরিসকো, ওতাভিও, আর্থুর দিয়াস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, জাইর, ব্রেনো বিডন ও গ্যাব্রিয়েল বোনটেম্পো।

বিশ্বকাপে খেলা অনেক তারকাকেই এবার দলে রাখেননি আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের তিন গোলরক্ষক আলিসন, ওয়েভারতন ও এদেরসন কেউই নেই ঘোষিত দলে। এছাড়া কাসেমিরো, লুকাস পাকেতা, ফাবিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও মাতেউস কুনিয়াও বাদ পড়েছেন।

দল ঘোষণার পর আনচেলত্তি বলেন, আমাদের জন্য বিশ্বকাপটা হতাশার ছিল। বিশেষ করে আমার জন্য। প্রত্যাশা অনুযায়ী আমরা খেলতে পারিনি। যাই হোক, ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে সেলেসাওদের হয়ে নতুন এক পথচলা শুরু করতে যাচ্ছি।

চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। এরপর ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৩ অক্টোবর কলকাতায় মুখোমুখি হবে ব্রাজিল ও ভারত।

গোলকিপার: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।

ডিফেন্ডার: আর্থুর দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাইস, জাইর, মার্কিনিওস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস ও ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রুনো বিডন, ব্রুনো গিমারাইস, দানিলো, ডগলাস লুইজ ও গ্যাব্রিয়েল বোনটেম্পো।

ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনহা, পেদ্রো, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।

user
user
Ad
Ad