গরীবের ডাক্তার খ্যাত কানাইঘাটের ডা. মুহাম্মদ আব্দুল্লাহ আর নেই
নিজস্ব প্রতিবেদক:: একজন সত্যিকারের মানব সেবক, মানবিক ডাক্তার খ্যাত ডা. মুহাম্মদ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল গ্রামে।
আজ মঙ্গলবার, পহেলা এপ্রিল বিকাল ৪:৫০ ঘটিকার সময় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
ডা. মুহাম্মদ আব্দুল্লাহ'র নামাজের জানাজা আগামীকাল বুধবার সকাল ১১.০ ঘটিকার সময় উপজেলার বীরদল পুরানফৌদ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এমএসথ্রি টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
ডা. মুহাম্মদ আব্দুল্লাহ বর্ণাঢ্য কর্মজীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন নিজ উপজেলা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স। সর্বশেষ তিনি লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহকারি পরিচালক(প্রশাসন) হিসাবে অবসর গ্রহণ করেন।
উল্লেখ্য, ডা. মুহাম্মদ আব্দুল্লাহ মানবিক ডাক্তার বা গরীবের ডাক্তার হিসাবে উপজেলার সকলের কাছে পরিচিত ছিলেন। তিনি কারো কাছে ৫০ টাকার ডাক্তার, কারো কাছে বিনা পয়ষার ডাক্তার হিসাবে পরিচিত ছিলেন। তাঁর চেম্বারে সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত রোগীদের ভিড় লেগে থাকতো। তিনি দীর্ঘদিন ৫০ টাকা ভিজিটে উপজেলায় রোগী দেখেছেন। যার ইচ্ছা ফি দিত। ফি নিয়ে তিনি কখনো চাপাচাপি করতেন না। রোগী দেখতে দেখতে তিনি ক্লান্ত হতেন না।
ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে - ওবায়দুল্লাহ ফারুক
- ভোটগ্রহণ শেষে চলছে গণনা
- সিলেট-৫: বিশাল ব্যবদানে বিজয়ের পথে খেজুর গাছ
- নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

