এমএসথ্রি টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
জালালাবাদ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের জনপ্রিয় সফট্ওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান MS3 টেকনোলজি বিডি প্রা. লি পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা, জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান অটোমেশন সফটওয়্যার বর্ণমালা'র কর্ণধার এবং কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো: ইয়াহইয়া প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, ছাত্র/ছাত্রী, দেশের সকল সম্মাণিত শিক্ষকবৃন্দ, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিসহ সমগ্র দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা প্রকাশ করেন।
মো. ইয়াহইয়া তার শুভেচ্ছা বাণীতে বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শুধু একটা উৎসব নয়, এটি ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন। আসুন, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে ঈদের খুশি উপভোগ করি।
তিনি আরও বলেন, ‘ঈদ ধনী-গরীব, ছোট-বড় সব শ্রেণির মানুষের মধ্যে ঐক্য ও ভালোবাসা জাগ্রত করে। ঈদ আমাদের মাঝে সৌভ্রাতৃত্ব এবং সহানুভূতির মূল্যবোধ আরও দৃঢ় করে।’
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, এবারের ঈদে আমরা বিশ্বের নির্যাতিত নিপীড়িত নিরীহ ফিলিস্তিনীদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবো। এবং একই সাথে বিশ্বের স্বীকৃত সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল ও তার মদদ দাতা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংস কামনা করবো। বিশ্বের সকল মুসলিম দেশ সকল ভেদাভেদ ভুলে একতা-ঐক্য বন্ধনে আবদ্ধ হয়ে বিশেষত মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কাজ করবে সে প্রার্থণা করবো।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। নিরাপদ থাকুক আমাদের প্রিয় মাতৃভুমি। এগিয়ে যাক সকল বাধা পেরিয়ে।
আবারও সবাইকে ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।

- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে - ওবায়দুল্লাহ ফারুক
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

