ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের ওপর হামলার অর্থ হলো আগুন নিয়ে খেলা এবং এই অঞ্চলের কেউই ইরানকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হোক এটা চায় না।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আল-আরাবিয়া টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার দৃষ্টিতে গত জুনে ইরানের ওপর হামলার গুরুতর নেতিবাচক পরিণতি হয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা অত্যন্ত বিপজ্জনক এবং এটি তেহরানকে পারমাণবিক উপাদান সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বাধ্য করে।
তিনি বলেন, ইরান সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি'র প্রতি নিজেদের অঙ্গীকার ঘোষণা করেছে এবং তেল আবিব ও ওয়াশিংটন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে।
ল্যাভরভ বলেন, সবাই জানে ইরানের ওপর পুনরায় হামলা আগুন নিয়ে খেলার শামিল। আরব দেশগুলো নতুন করে উত্তেজনা বৃদ্ধি চায় না বলে তিনি মন্তব্য করেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ'র পরিদর্শকদের কার্যক্রম পুনরায় শুরু হলে তেহরান তাদের সঙ্গে সহযোগিতা করবে।
তিনি আরও জানান, তার দেশের সঙ্গে ইরানের নেতৃত্বের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
আল-আরাবিয়ার সঙ্গে সাক্ষাৎকারে লাভরভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান-সংক্রান্ত অবস্থানের সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু চরমপন্থী পদক্ষেপের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছেন এবং এনপিটি'র অধীনে ইরানের অধিকার খর্ব করছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মস্কো মনে করে তেহরান এনপিটি'র ভিত্তিতে নিজেদের পারমাণবিক কর্মসূচির সমাধানে আন্তরিক।
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে - ওবায়দুল্লাহ ফারুক
- ভোটগ্রহণ শেষে চলছে গণনা
- সিলেট-৫: বিশাল ব্যবদানে বিজয়ের পথে খেজুর গাছ
- নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

