`
ঈদ মোবারক   ঈদ মোবারক   ঈদ মোবারক  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা

  • Views: 36661
  • Share:
মার্চ ২১, ২০২৬ ১০:০৫ Asia/Dhaka

নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে MS3 টেকনোলজি বিডি' প্রা. লি. এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো: ইয়াহইয়া প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, শ্রদ্ধেয় শিক্ষক ও সহকর্মী, ছাত্র/ছাত্রী, বন্ধু-বান্ধব ও সমগ্র দেশবাসীসহ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

এক বিবৃতিতে দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান MS3 টেকনোলজি বিডি' প্রা. লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মৌলিক সামাজিক ও উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান www.s3schools.org'র প্রতিষ্ঠাতা মো: ইয়াহইয়া বলেন, পবিত্র ঈদুল ফিতর বিশ্বের মুসলিম উম্মাহের একটি বড় উৎসব। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।

প্রসঙ্গত, MS3 টেকনোলজি বিডি’র অন্যতম সংযোজন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটালাইজেনশনকারী সফট্ওয়্যার বর্ণমালা যাহা সিলেট বিভাগসহ সারাদেশের ৪০টিরও বেশি জেলায় কাজ করছে। বর্ণমালা ওয়েব ব্যাইজড সফট্ওয়্যার/ডায়নামিক ওয়েব এ্যাপ্লিকেশন, শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনানুযায়ী তৈরিকৃত যাহা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অত্যন্ত সহজ, নিখুত ও ডিজিটালাইজড করে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখছে। বর্ণমালা ওয়েব এ্যাপ্লিকেশন অত্যন্ত সাশ্রয়ী ও সহজবোধ্য হওয়ায় শিক্ষকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। বর্তমানে সাড়ে পাচশত শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েব সাইট ও সফটওয়্যার একটিভ রয়েছে। 

এছাড়াও প্রতিষ্ঠানটি সকল ধরনের ওয়েব ও আইটি সেবা দিয়ে থাকে বলে জানান MS3 টেকনোলজি বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ইয়াহইয়া।
 

user
user
Ad
Ad