সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
সিলেটে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে অন্নছায়া প্রজেক্টের আওতায় খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি (UYBDS)।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ৩টায় সিলেট নগরীর কানিশাইল এলাকায় সজীব মিয়ার কলোনি সংলগ্ন সূর্যমুখীর পাঠশালায় ৫০ জন ছিন্নমূল ও অসহায় শিশুকে নিয়ে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের মাঝে বিনামূল্যে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মোঃ ছালিম আহমদ খান, উপদেষ্টা উৎফল বড়ুয়া, উপদেষ্টা প্রশান্ত লিটন, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মুহিবুর রহমান শুয়াইব, UYBDS-এর সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, দপ্তর উপ-সম্পাদক তারিকুল ইসলাম যাওহার, তথ্যপ্রযুক্তি সেলের সদস্য আজিজ রানা হারুন, সদস্য আহমেদ মারজান, রাবেয়া বেগম, ইফতেখারসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
এছাড়াও সূর্যমুখী পাঠশালার প্রতিষ্ঠাতা রুহেল আহমদসহ পাঠশালার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মোঃ ছালিম আহমদ খান তাঁর বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করাই অন্নছায়া প্রজেক্টের অন্যতম লক্ষ্য। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এসব শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের উপদেষ্টারা তাঁদের বক্তব্যে এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো কার্যক্রম শিশুদের মাঝে আশার আলো জাগিয়ে তুলবে এবং তাদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
শিশুদের কল্যাণ, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির অন্নছায়া প্রজেক্টের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত
- সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
- সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
- ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল
- রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার
- সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি
- সুরমায় গভীর রাতে নৌকা ডুবে নি খোঁ জ ২
- সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী