`
Latest News
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি

সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

  • Views: 596
  • Share:
নভেম্বার ২৫, ২০২৬ ১১:৪৭ Asia/Dhaka

সিলেট নগরের একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সংসদ আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের জল্লারপাড় গ্র্যান্ড প্যালেস হোটেলে এ অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে পুলিশের একটি দল হোটেলটি ঘিরে ফেলে। এরপর সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হয়।

দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান ও যাচাই-বাছাই শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে চারজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আব্দুস শুক্কুর ও আমিনুর রহমান আমিন এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়।

 

অভিযান শেষে আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের সেখানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও তার দুই ভাইকে একসঙ্গে আটকের ঘটনায় নগরীতে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফের রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধি পর্যায়ের ব্যক্তিদের সিলেটের একটি অভিজাত হোটেল থেকে আটকের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে তারা কী কারণে সিলেটে অবস্থান করছিলেন, কবে থেকে গ্র্যান্ড প্যালেস হোটেলে উঠেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।আটকের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

user
user
Ad