`
Latest News
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি সুরমায় গভীর রাতে নৌকা ডুবে নি খোঁ জ ২

সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি

  • Views: 615
  • Share:
নভেম্বার ২৫, ২০২৬ ১২:০৫ Asia/Dhaka

২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন। ইতিমধ্যে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত খুন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

চিঠিতে আরও বলা হয়, গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলা এলাকায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজনের পাশাপাশি আহত-নিহত ও ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনজীবী সমিতি, রাজনৈতিক দল, জাতীয় প্রেসক্লাব, গণমাধ্যম ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

user
user
Ad