ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে এবারের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অসাধারণ গোল করার দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার উঠেছে তার হাতে।
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো খাম থেকে বিজয়ীর নাম লেখা কাগজ বের করতেই অনুষ্ঠানস্থলে শুরু হয় উচ্ছ্বাস। কেইনের নাম ঘোষণার পর ‘হ্যারি, হ্যারি’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত কেইন বলেন, ‘বাহ, বাহ, বাহ। আমি প্রায় বাক্যহারা। লন্ডনে এই আয়োজনটি হওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি যেন আমার জন্য শুভ সংকেত নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমি বুঝতে পারছি, এ বছর বিজয়ী নির্বাচন করা নিশ্চয়ই বেশ কঠিন ছিল।’
তিনি আরও বলেন, ‘আজকের রাতে এই হলে অনেক বিশ্বমানের খেলোয়াড় উপস্থিত আছেন। সব বিজয়ী ও মনোনীতকে অভিনন্দন। জেদ ও কঠোর পরিশ্রম যে সত্যিই সাফল্য এনে দিতে পারে, আজ সেটিই ফুটে উঠেছে।
২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৭৩টি গোল করেছেন কেইন। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পরও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ইংলিশ স্ট্রাইকার। জার্মান ক্লাবটির হয়ে ১৫৮ ম্যাচে তার গোল ১৫৬টি।
বুন্দেসলিগায় টানা তিন মৌসুম সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি ২০২৫-২৬ মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এসব সাফল্য ব্যালন ডি’অরের দৌড়ে তাকে এগিয়ে রেখেছে।
জাতীয় দলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে ইংল্যান্ডের অন্যতম সেরা সাফল্য অর্জনের পথে ভূমিকা রেখেছেন তিনি। টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করার পাশাপাশি দলকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতিয়ে ব্রোঞ্জ পদক জেতাতে সহায়তা করেন কেইন।
সব মিলিয়ে গোলের ধারাবাহিকতা, ব্যক্তিগত নৈপুণ্য ও দলের সাফল্যে অবদানের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করলেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার।
- বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
- গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে
- জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় এইচএসসির ফল প্রকাশের রোডম্যাপ
- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাগজপত্র জমার নির্দেশ সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজের
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা

