`

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাগজপত্র জমার নির্দেশ সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজের

  • Views: 2202
  • Share:
অক্টোবার ২৬, ২০২৬ ২০:৫৫ Asia/Dhaka

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে ষষ্ঠ ও একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা সরকারি বৃত্তি পেয়েছে, তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে কলেজের ১০৪ নম্বর অফিসকক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে রাজধানীর সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ। ষষ্ঠ ও একাদশ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি পেয়েছে, তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) কলেজের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে ষষ্ঠ ও একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা সরকারি বৃত্তি পেয়েছে, তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে কলেজের ১০৪ নম্বর অফিসকক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

চিঠি অনুযায়ী, সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিচের কাগজপত্র জমা দিতে হবে— যেকোনো অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকের হিসাব নম্বরসংবলিত ব্যাংক রশিদের ফটোকপি। এতে ব্যাংকের শাখা ও রাউটিং নম্বর উল্লেখ থাকতে হবে। শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি। বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। বৃত্তির ফলের গেজেটের ফটোকপি। পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি। এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের ক্ষেত্রে মার্কশিটের ফটোকপি। এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের ক্ষেত্রে পূর্ববর্তী স্কুলের প্রত্যয়নপত্র।

এ ছাড়া একটি সাদা কাগজে শিক্ষার্থীর বর্তমান শ্রেণি, শাখা, রোল নম্বর, বাবা-মায়ের শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা লিখে জমা দিতে হবে।

user
user
Ad
Ad