প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় এইচএসসির ফল প্রকাশের রোডম্যাপ
ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী জাপান সফরে গেছেন। শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ফল প্রকাশের বিষয়ে অনুমোদন নেবেন। এরপর প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের রোডম্যাপ চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আন্তশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশের তারিখ ও সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সোমবার আন্তশিক্ষা বোর্ডের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী জাপান সফরে গেছেন। শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ফল প্রকাশের বিষয়ে অনুমোদন নেবেন। এরপর প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ফলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ এবং এ-সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অনুমোদন পাওয়ার পরই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরবর্তী তথ্য জানানো হবে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর হবে। কিন্তু ওই কয়টায় ও কীভাবে ফল প্রকাশ করা হবে তা বিস্তারিত আজ ২৬ অক্টোবর জানানো হবে। কিন্তু প্রধানমন্ত্রী জাপান সফরে যাওয়ার ফলে অনুমোদনের অপেক্ষায় রয়েছে শিক্ষা বোর্ড।
জানা গেছে, ২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী।
৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।
- বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
- গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে
- জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় এইচএসসির ফল প্রকাশের রোডম্যাপ
- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাগজপত্র জমার নির্দেশ সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজের
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা

