ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর: ইউএস গভর্নমেন্ট ওয়াচডগ
ইরানের সঙ্গে কয়েক মাসের সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একইসঙ্গে, অস্ত্র সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে বড় ধরনের সংকট। ইউএস গভর্নমেন্ট ওয়াচডগের প্রকাশিত প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য উঠে এসেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত অস্ত্রের কৌশলগত মজুতের ঘাটতি এবং সরবরাহ ব্যবস্থায় গুরুতর জটিলতা তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর, পররাষ্ট্র দফতর এবং ইউএসএআইডির মহাপরিদর্শকদের সমন্বয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনটি ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পর মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ গোলাবারুদ ও অস্ত্রের মজুত কতটা কমেছে, সে বিষয়ে ওয়াশিংটনের প্রথম আনুষ্ঠানিক হিসাব তুলে ধরেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্রও এতে উঠে এসেছে।
প্রতিবেদনে উদ্ধৃত বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, উন্নত ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টরের মজুত যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরিয়ে নিতে মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারদের ৩ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডান: এই আট দেশের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এছাড়া এসব হামলায় যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক বিমান ও ড্রোনও ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফলে ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সরাসরি সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও অস্ত্র সরবরাহ ব্যবস্থার ওপর যে বড় ধরনের চাপ তৈরি করেছে, সরকারি এই প্রতিবেদনে তারই বিস্তারিত চিত্র উঠে এসেছে।
- ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
- ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর: ইউএস গভর্নমেন্ট ওয়াচডগ
- ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা,প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা
- ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: বন্ধ ছিল বেশিরভাগ সিঁড়ি, তদন্ত কমিটি গঠন
- চট্টগ্রামের বদলে টেস্টে বিসিবির ভরসা এখন সিলেট
- সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
- শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’
- বিশ্ববাজারে আবার কমল সোনার দাম
- এমবাপের চেয়ে ব্যালন ডি’অর জয়ে আমি বেশি যোগ্য: ইয়ামাল
- বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
- নির্বাচনে জয়ী হলে প্রত্যেকে পাবে ৫ হাজার ডলার: ট্রাম্প
- ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
- রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার

