চট্টগ্রামের বদলে টেস্টে বিসিবির ভরসা এখন সিলেট
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান নিয়মে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা বাংলাদেশের জন্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট তাই বেশ গুরুত্বপূর্ণ।
ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের একটি চট্টগ্রামের বদলে সিলেটে আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইংল্যান্ড সিরিজের ভেন্যু প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা বলেন, সিলেটে খেলা হওয়ার সম্ভাবনা জোরালো, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মিরপুরে বাংলাদেশের সাফল্য থাকলেও চট্টগ্রাম সাম্প্রতিক সময়ে সেই আস্থা দিতে পারছে না। অতিরিক্ত ফ্ল্যাট উইকেটসহ মাঠের আনুষঙ্গিক নানা বিষয় নিয়ে বিসিবির উদ্বেগ রয়েছে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজেও টেস্টের ভেন্যু হিসেবে মিরপুর ও সিলেটকেই রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, চট্টগ্রামে আমরা টেস্ট খেলতে চাই না, কারণ সেখানকার উইকেট বড্ড ফ্ল্যাট।
বিসিবির এই অবস্থান থেকে বোঝা যায়, বাংলাদেশের উঠতি পেস আক্রমণও চট্টগ্রামের উইকেটে খুব একটা সুবিধা পাচ্ছে না। ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আসন্ন সিরিজগুলোতে এমন উইকেট চাওয়া হচ্ছে, যেখানে পেস ও স্পিনের মধ্যে ভারসাম্য থাকবে।
ফলাফলকেন্দ্রিক টেস্ট ক্রিকেটে নির্দিষ্ট ভেন্যুর গুরুত্বের কথা আগেও বলেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের পর তিনি লিখেছিলেন, বাংলাদেশের দুর্দান্ত জয়! এটি নির্দিষ্ট টেস্ট সেন্টারের গুরুত্ব আবার প্রমাণ করল।
চট্টগ্রামের মাঠে বাংলাদেশের পরিসংখ্যানও খুব একটা স্বস্তিদায়ক নয়। এই ভেন্যুতে ২৬ টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে মাত্র তিনটিতে, হেরেছে ১৬টিতে এবং ড্র করেছে সাতটি। অর্থাৎ, ঘরের মাঠ হলেও চট্টগ্রাম বাংলাদেশের জন্য খুব একটা পয়মন্ত ভেন্যু হয়ে উঠতে পারেনি।
উল্টো চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে চমক দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২১ সালে ম্যাচের পঞ্চম দিনে স্পিনারদের সহায়তা থাকার পরও কাইল মেয়ার্সের দুর্দান্ত দ্বিশতকে ভর করে ৩৯৫ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা।
অন্যদিকে সিলেটে বাংলাদেশের রেকর্ড তুলনামূলকভাবে ভালো। ছয় টেস্ট খেলে তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা। বিশেষ করে ২০২৩ সালে নিউজিল্যান্ড এবং ২০২৬ সালে পাকিস্তানের বিপক্ষে সিলেটের জয় বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকতে প্রতিটি পয়েন্টই এখন বাংলাদেশের জন্য মূল্যবান। তাই আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বাস্তবতার চাপে চট্টগ্রামকে পিছনে রেখে ঢাকা ও সিলেটকে টেস্টের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার দিকেই এগোচ্ছে বিসিবি।
- ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
- ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর: ইউএস গভর্নমেন্ট ওয়াচডগ
- ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা,প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা
- ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: বন্ধ ছিল বেশিরভাগ সিঁড়ি, তদন্ত কমিটি গঠন
- চট্টগ্রামের বদলে টেস্টে বিসিবির ভরসা এখন সিলেট
- সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
- শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’
- বিশ্ববাজারে আবার কমল সোনার দাম
- এমবাপের চেয়ে ব্যালন ডি’অর জয়ে আমি বেশি যোগ্য: ইয়ামাল
- বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
- নির্বাচনে জয়ী হলে প্রত্যেকে পাবে ৫ হাজার ডলার: ট্রাম্প
- ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
- রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার

