বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ২য় বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
বড়লেখা প্রতিনিধি:: বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষানগরী মৌলভীবাজারের বড়লেখার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ও নিজস্ব অর্থায়নে ২য় বর্ষের মতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় উপজেলার ৩৮ টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেনীর ২৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পি.সি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৯ টি হলরুমে ১৩ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পৃষ্টপোষক লন্ডন প্রবাসী সেলিম উদ্দিন মিছবাহ, MS3 টেকনোলজি বিডি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কানাইঘাট সরকারী কলেজের প্রভাষক মো. ইয়াহইয়া, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা এম.এ শহিদ খান, নিসচার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।
পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন সংগঠনের সভাপতি তপন চৌধুরী ও সদস্য সচিব মো. আব্দুল হক। এছাড়াও সহযোগী ছিলেন সাধারণ সম্পাদক ও সদস্য রুয়েল আহমদ, সদস্য সামছুল ইসলাম, শাহিন আহমদ, জয়নাল আবেদিন, এমদাদুল করিম চৌধুরী শিমুল, সাহেদ আহমদ, জাহাঙ্গীর হোসেন সানেল, বদরুল ইসলাম, বিপ্লব পুরকায়স্থ, আব্দুল বাছিত, শুভ পাল, লিপ্টু দত্ত, সরূপ দাস ও মিনহাজ উদ্দিন প্রমুখ।

বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী জানান, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে আমাদের এসোসিয়েশনের নিজস্ব অর্থায়নে ২০২৩ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। তারই ধারাবাহিকতায় ২য় বর্ষের মতো মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠান পরিদর্শনে আসা MS3 টেকনোলজি বিডি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কানাইঘাট সরকারী কলেজের প্রভাষক মো. ইয়াহইয়া বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও যথেষ্ট উৎসাহ উদ্দীপনায় বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের প্রতিভা বিকাশে অত্যন্ত সহায়ক। তাকে বৃত্তি পরীক্ষা পরিদর্শনে সুযোগ দেওয়ায় সংগঠনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে তাছাড়া চলতি বছরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দেড় লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে এবং নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে সংগঠনটি বিশেষ ভূমিকা রাখছে।
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে - ওবায়দুল্লাহ ফারুক
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

