আকাশে যাত্রীবাহী বিমানে গুলি, আহত এক
আন্তর্জাতিক ডেস্ক :: মিয়ানমারে মাটি থেকে মাঝ আকাশে থাকা একটি বিমানে গুলি করার ঘটনা ঘটে। এই ঘটনায় বুলেটের আঘাতে বিমানের এক যাত্রী আহত হয়ে পড়েন। শুক্রবার সকালে মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানে এই ঘটনা ঘটে, যা মিয়ানমারের রাজধানী নেপিডো থেকে লোইকাউতে যাচ্ছিলো। লোইকাউতে ল্যান্ড করার কিছুক্ষণ আগে বিমানে গুলি ছোড়া হয়।
'কেবিন_ক্রু_ক্লাব' নামে সংঘঠনের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ফটোতে দেখা গেছে যে আহত ব্যক্তি তার সিটে বসে আছে এবং তার ঘাড় ও গালের ডান পাশে একটি টিস্যু ধরেছে। আরেকটি ছবিতে বুলেট আঘাতে তৈরি বিমানের ফিউজেলে ছিদ্র দেখা গেছে।
নিউজ এজেন্সি মিয়ানমার নাও জানায়, কর্মকর্তারা জানিয়েছেন যে ৬৩ জন যাত্রী বহনকারী একটি এটিআর-৭২ বিমানকে ৩ হাজার ফুটেরও বেশি উচ্চতায় গুলি করা হয়। যা এক যাত্রীর মুখের ডান পাশে আঘাত করে।
কর্তৃপক্ষ আহত ব্রক্তিকে ২৭ বছর বয়সী একজন মিয়ানমারের নাগরিক বলে শনাক্ত করেছে। অবতরণের সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীকে আঘাত করার আগে বুলেটটি বিমানের মধ্যে দিয়ে বিদ্ধ হয়ে যায়।
মিয়ানমারের সামরিক কাউন্সিল বিমানে গুলি চালানোর জন্য দুটি প্রতিরোধ বাহিনী, কারেনি ন্যাশনাল প্রগ্রেসিভ পার্টি (কেএনপিপি) এবং পিপলস ডিফেন্স ফোর্সকে অভিযুক্ত করেছে। তবে কেএনপিপি বলেছে যে তাদের সংগঠন কথিত শ্যুটিংয়ে জড়িত ছিল না এবং তারা বেসামরিক লক্ষ্যবস্তু এড়িয়ে চলে।
এদিকে, মায়ানমার নাও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লোইকাও-গামী ফ্লাইটের ফ্লাইট বুকিং বাতিল করা হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী বিমানবন্দরের কাছে সেনা মোতায়েন করেছে এবং ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে - ওবায়দুল্লাহ ফারুক
- ভোটগ্রহণ শেষে চলছে গণনা
- সিলেট-৫: বিশাল ব্যবদানে বিজয়ের পথে খেজুর গাছ
- নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

