গ্রেফতার হবে না ইমরান খান
জালালাবাদ ডেস্ক :: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে না৷
ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর 'নয়া পাকিস্তান' নামে একটি আলোচনা অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেছেন, তার বিরুদ্ধে যে পরোয়ানা জারি করা হয়েছে সেটি রুটিন গ্রেফতারি পরোয়ানা, এটিতে জামিন পাওয়া যায়৷
এদিকে শনিবার ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দেশটির ইংরেজি দৈনিক ডন জানায়, গত ২০ আগস্ট ইসলামাবাদের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে পরোয়ানার বিষয়টি সামনে আসে শনিবার।
ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর শোনার পর বানিগালায় অবস্থিত ইমরান খানের বাড়ির সামনে সমর্থকরা বিক্ষোভ করে।
গ্রেফতারি পরোয়ানা জারির পর একটি বিবৃতি দেয় ইসলামাবাদ পুলিশ। ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাখ্যায় ইসলামাবাদ পুলিশ জানায়, এটি পুরোপুরি আইনি প্রক্রিয়া।
ইসলামাবাদ পুলিশের জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আদালতের সর্বশেষ শুনানিতেও উপস্থিত ছিলেন না এবং তার উপস্থিতি নিশ্চিত করার জন্য সেই সময়ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
ইমরান খান গত ২০ আগস্টের ভাষণে ইসলামাবাদ পুলিশ মহাপরিদর্শক এবং উপ-মহাপরিদর্শকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। সেই সময় তিনি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নাম উল্লেখ করে বলেন, আমরা আপনাদের ছাড় দেব না।
এর আগে, গত ১০ এপ্রিল পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গ্রেপ্তার হন ইমরান খানের ঘনিষ্ট সহকারী ও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহবাজ গিল।
- ঢাকায় নারী গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
- গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
- মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- ঢাকায় ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪

