ঢাকায় ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন
রাজধানী ঢাকার বাড্ডা এলাকার সাতারকুলে একটি আসবাবপত্রের (ফার্নিচার) গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অগ্নিনির্বাপক কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকায় ফার্নিচারের গোডাউনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত রওনা হয়ে সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনা করে সহায়তার জন্য পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
তবে বারিধারা স্টেশনের কর্মীদের তৎপরতায় সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। অতিরিক্ত সহায়তার প্রয়োজন না হওয়ায় পথিমধ্যে থাকা পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিট দুটিকে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ফেরত পাঠানো হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়তে পারেনি। আগুন পুরোপুরি নেভানোর পাশাপাশি কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
- ঢাকায় নারী গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
- গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
- মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- ঢাকায় ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪

