`

ঢাকায় নারী গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • Views: 646
  • Share:
সেপ্টেম্বার ৬, ২০২৬ ১৩:৫১ Asia/Dhaka

রাজধানীর দারুস সালাম এলাকায় টেলিভিশন দেখার সময় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ ঘটনায় বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ জেসমিন বেগম (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে পরিবারটি দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকে।

এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় জেসমিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের বিষয়ে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় র‍্যাব মিডিয়া সেন্টার, কারওয়ান বাজারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফ করবেন র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে গুলির ঘটনায় গ্রেপ্তার ও উদ্ধার হওয়া আলামতসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

user
user
Ad
Ad