সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নভেম্বার ২৫, ২০২৬ ১৩:১৯ Asia/Dhaka
বুধবার সকালে হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধের চেষ্টা করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা স্থানীয় একেএইচ স্টিজ কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
একই দাবিতে শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। পরে তাঁরা আবারও সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ৪৫টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১১টিতে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এবং অন্যান্য কারণে বন্ধ রয়েছে দুটি কারখানা।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, লুসাকা গ্রুপ, আল-মুসলিম অ্যাপারেলস, মন্ডল নিটওয়্যার, নেক্সট কালেকশন, নিট এশিয়া, ইসলাম গ্রুপ ও পাইওনিয়্যার অ্যাপারেলসসহ ২২টি প্রতিষ্ঠান।
কর্মবিরতি পালন করা কারখানাগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ, নিউ এইজ গ্রুপ, ডং লিয়ান ফ্যাশন, ম্যাংগো টেক্স, কমফিট কম্পোজিট নিট ও ফান ফ্যাক্টরিসহ ১০টি প্রতিষ্ঠান। অন্যদিকে কন্টিনেন্টাল গার্মেন্টস, সিগমা ফ্যাশন, বাবিলন ক্যাজুয়ালওয়্যার, অবনী ফ্যাশন ও একেএইচ স্টিজসহ ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি জানান, মজুরি বোর্ডের প্রস্তাবের খসড়া গেজেট এখনো প্রকাশিত হয়নি। এ অবস্থায় তা পর্যালোচনার সুযোগ রয়েছে। একই সঙ্গে শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এড়িয়ে শান্তিপূর্ণভাবে কাজে ফেরার আহ্বান জানান তিনি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। কয়েকটি কারখানা বন্ধ এবং কিছুতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও শ্রমিকেরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। সামগ্রিকভাবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
- ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল
- রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার
- সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি
- সুরমায় গভীর রাতে নৌকা ডুবে নি খোঁ জ ২
- সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
- সুরমায় মিলল মা-মেয়ের মরদেহ
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী