সুরমায় মিলল মা-মেয়ের মরদেহ
নভেম্বার ২৫, ২০২৬ ১১:৩২ Asia/Dhaka
বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান মঞ্জুশ্রী। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এ বিষয়ে মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস কালবেলাকে জানান, আমাদের মেয়ের বয়স যখন মাত্র তিন মাস, তখন থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। এরপর থেকেই মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে আমার স্ত্রী সবসময় দুশ্চিন্তায় থাকতেন। মেয়েকে সারাজীবন রক্ত দিতে হবে, বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে হবে এমন চিন্তা থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একটি শিশুর সারাজীবন এভাবে কষ্টের মধ্য দিয়ে কাটবে, এমন ভাবনা থেকে প্রায়ই নেতিবাচক কথা বলতেন। এমনকি বেঁচে থাকার প্রয়োজনীয়তা নিয়েও হতাশা প্রকাশ করতেন।
তিনি বলেন, স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছিলাম। সম্প্রতি চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নিয়ে গিয়েছিলেন। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছেন। বিভিন্ন ওষুধ সেবন করানো হলেও তাঁর অবস্থার তেমন উন্নতি হয়নি।
তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে চুপিসারে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্ত্রীর সঙ্গে আমার কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না। এমন কোনো কারণে তিনি বাসা থেকে বেরিয়ে গেছেন বলেও আমার জানা নেই।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শিপলু চৌধুরী বলেন, ‘দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
- ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল
- রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার
- সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি
- সুরমায় গভীর রাতে নৌকা ডুবে নি খোঁ জ ২
- সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
- সুরমায় মিলল মা-মেয়ের মরদেহ
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী