`

ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প

কেন দেওয়া হয়নি জানাল সেনাবাহিনী
  • Views: 139
  • Share:
নভেম্বার ২৪, ২০২৬ ১৭:৪৭ Asia/Dhaka

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ফিলিপাইন সফরের সময় রাষ্ট্রীয় এক মধ্যাহ্নভোজে সোনার ব্যাটন পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে ফিলিপাইনের সেনাবাহিনী তাঁকে এই সম্মাননা দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত এক রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন তিনি। এ সময় প্রয়াত মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতো সোনার ব্যাটন তাকে দেওয়ার দাবি জানান। কিন্তু তা নাকচ করেছে ফিলিপাইনের সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ম্যাকআর্থারকে দেওয়া সোনার ব্যাটনটি বর্তমানে তাদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়।
বক্তব্যে ট্রাম্প বলেন, উইলিয়াম হাওয়ার্ড টাফট থেকে ডুইট ডি আইজেনহাওয়ার পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনেক মেধাবী ও বিশিষ্ট নেতা ফিলিপাইনের বিপুল সম্ভাবনা সম্পর্কে জানতেন।প্রয়াত মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারকে অতীতে সোনার ব্যাটন দিয়ে সম্মানিত করা হয়েছিল। সেই ঐতিহাসিক সম্মাননার আদলে ট্রাম্পকেও একই ধরনের স্বীকৃতি না দেওয়ায় তিনি প্রতিক্রিয়া জানান।
গত বুধবার ম্যানিলার প্রেসিডেন্ট ভবন ‘মালাকানিয়াং প্যালেসে’ ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাকে সোনার ব্যাটন ও ফিল্ড মার্শাল পদমর্যাদা দেওয়া হয়নি।
সমবেত অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই, ঠিক এখানেই, এই প্রাসাদেই প্রেসিডেন্ট (ম্যানুয়েল এল) কেজন ডগলাস ম্যাকআর্থারকে সোনার ব্যাটন এবং ফিলিপাইন সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদমর্যাদায় ভূষিত করেছিলেন।’
অন্য অতিথিরা যখন হাসছিলেন তখন ট্রাম্প বলেন, ‘আপনারা কিছু মনে না করলে আমি চাইব, আপনারা আমাকেও সেটি দিন। আমি এটা খুব পছন্দ করব। মানে, আমি কেন এই সম্মাননা পাব না?’
সেনাবাহিনী পরে এক বিবৃতিতে জানায়, ফিল্ড মার্শালের পদ এবং এর ব্যাটনটি তাদের পরবর্তী পদমর্যাদার কাঠামোতে রাখা হয়নি। এটি এখন আর তাদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়।

user
user
Ad
Ad