এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগে তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরিবর্তে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক এই তিন ধাপে এই পরীক্ষা হয়। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন-সংক্রান্ত সভায় বিষয়টি আলোচনায় ওঠে।
সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগে তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়ে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় আলোচনা হয়েছিল। সে অনুযায়ী একটি খসড়া পরিপত্রও প্রস্তুত করেছে এনটিআরসিএ।
তবে মঙ্গলবারের সভায় পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন পরিকল্পনায় প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনা করা হয়।
ওই কর্মকর্তা আরও জানান, তিন ধাপে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নেওয়ার সুযোগ নেই। এ নিয়ে আরেকটি সভা হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
- ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
- প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও বড় মিয়া
- ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
- যে ভিটামিনের অভাবে শরীর থাকে ক্লান্ত, ঘুম পায় সারা দিন
- নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
- হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী

