শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সেপ্টেম্বার ২৩, ২০২৬ ১১:১৮ Asia/Dhakaমঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন—শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুই পুরুষের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া’ পরিবহণের একটি যাত্রীবাহী বাস এবং একটি অটোরিকশা লচনা এলাকায় পৌঁছালে বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে সিএনজির ভেতরে থাকা তিনজন যাত্রী চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয় বলে তিনি জানান।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, লাশগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে আইনি পদক্ষেপের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
- সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
- ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল
- রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার
- সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি
- সুরমায় গভীর রাতে নৌকা ডুবে নি খোঁ জ ২
- সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
- সুরমায় মিলল মা-মেয়ের মরদেহ
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী