গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় জাফলংয়ে ৩ স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :: জাফলংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও দুজন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতরা হলো- উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেল যোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যান। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাকিব আহমদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রায়হান ও জয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত প্রায় ৮টার দিকে সিলেটের নূরজাহান হাসপাতালে রায়হান আহমেদ মারা যায়। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে জয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ায়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।
- সিলেটের তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
- স্কুলে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের হিসাব পাঠানোর নির্দেশ
- এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড বহিষ্কার
- গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় জাফলংয়ে ৩ স্কুলছাত্রের মৃত্যু
- যেদিন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা জুন মাসের বেতন
- প্রাথমিকে শিখন ঘাটতি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে
- আটকে আছে সিলেটের নতুন ডিসির যোগদান
- প্রধান শিক্ষককে মারধর করে চাকরি হারালেন সহকারী শিক্ষক
- আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা
- যে নতুন জটিলতায় পে স্কেল
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

