যেদিন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা জুন মাসের বেতন
জালালাবাদ ডেস্ক :: অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) অফিসে পাঠানো হয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের আদেশ। আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার শিক্ষকরা বেতনের টাকা পেতে পারেন। সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, স্কুল-কলেজের জুন ২০২৬ মাসের এমপিও সংক্রান্ত আদেশ অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) অফিসে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবারের মধ্যে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে জুন মাসের বেতন-ভাতার টাকা জমা হবে।
এর আগে ২৮ জুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ ধাপে মোট ৩ লাখ ৯২ হাজার ২৯৩ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এরমধ্যে স্কুলে ৩ লাখ ৪ হাজার ৩৫৭ জন ও কলেজে ৮৭ হাজার ৯৩৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছে।
তার আগে এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। ২২ জুনের মধ্যে এ বিল অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সাবমিট করতে বলা হয়। গত ২১ জুন বিল সাবমিটের সময় শেষ হয়েছে। এরপর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। অন্যান্য কার্যক্রম শেষে শিক্ষক-কর্মচারীরা বেতনের টাকা পাবেন।
- সিলেটের তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
- স্কুলে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের হিসাব পাঠানোর নির্দেশ
- এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড বহিষ্কার
- গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় জাফলংয়ে ৩ স্কুলছাত্রের মৃত্যু
- যেদিন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা জুন মাসের বেতন
- প্রাথমিকে শিখন ঘাটতি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে
- আটকে আছে সিলেটের নতুন ডিসির যোগদান
- প্রধান শিক্ষককে মারধর করে চাকরি হারালেন সহকারী শিক্ষক
- আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা
- যে নতুন জটিলতায় পে স্কেল
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

