শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম- এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এইচএসসি পরীক্ষায় পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এক সপ্তাহের মধ্যে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার নিজের ভেরিফাইয়েড ফেসবুকের এক পোস্টে এ নির্দেশনার তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম- এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এর আগে গতকাল শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সারা দেশের ২৯৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি, গত বছর এ সংখ্যা ছিলো ২০২। শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। আর ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।
ফল উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কীভাবে সংশোধন করা যায় সেটা আমরা ভাববো। পাশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানগুলো একীভূত করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখবো। তবে শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবেনা।
এদিকে গতকাল শনিবার আন্তশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আক্তারুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেছিলেন, এসএসসি পরীক্ষায় শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যে ধরনের শাস্তির বিধান ছিলো এইচএসসিতেও তেমন। তিনি বলেন, প্রথমবারের মত শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের সতর্ক করা হবে। তাদেরকে শোকজ করা হবে। তবে একাধিকবার শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের এমপিও বন্ধ হতে পারে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমরা এর কারণ অনুসন্ধান করবো।
- শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
- ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেনো কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী
- তরুণদের বেশিরভাগই চাকরি চান, অধিকাংশ বেকার
- এইচএসসিতে অকৃতকার্য নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা
- তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল নান্দাইলে
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে ফের যে বার্তা শিক্ষামন্ত্রীর
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
- গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার

