`

তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল নান্দাইলে

  • Views: 2042
  • Share:
নভেম্বার ১, ২০২৬ ১৩:৩৬ Asia/Dhaka

জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আশরাফ আলী বলেন, শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় না আসায় এমন ফলাফল বিপর্যয় হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। গতকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে একজন, জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা থেকে ১৫ জন এবং আব্দুল জব্বার উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে তিনজন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আশরাফ আলী বলেন, শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় না আসায় এমন ফলাফল বিপর্যয় হয়েছে।

বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রৌশত আরা বেগম বলেন, একজন শিক্ষার্থী গত বছর পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এ বছর আবার পরীক্ষা দিয়েও সে পাস করতে পারেনি।

স্থানীয় অভিভাবক জসিম উদ্দিন বলেন, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনাগ্রহের কারণেই এমন ফলাফল হয়েছে।

শুধু এই তিনটি প্রতিষ্ঠানেই নয়, এ বছর নান্দাইল উপজেলার পাঁচটি কলেজ ও ১৫টি আলিম মাদ্রাসার ফলাফলও আশানুরূপ হয়নি বলে জানা গেছে।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল আলম বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে।

user
user
Ad
Ad