যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তার দল রিপাবলিকান পার্টি।
ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ফ্লোরিডায় ভোট দেওয়ার পর জর্জিয়া অঙ্গরাজ্যে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান। ভোট দেওয়ার পর ট্রাম্প জানান, তিনি শুধু নিজ দলের প্রার্থীদেরই ভোট দিয়েছেন।
ভোটারদের কাছে দুর্নীতি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন জেলা ও শহরগুলোতেই দুর্নীতি হচ্ছে।
তিনি বলেন, প্রকৃত দুর্নীতির দিকে নজর দেওয়া উচিত, এটি ডেমোক্র্যাটদের দুর্নীতি।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসা ট্রাম্প শনিবারও নির্বাচনে কারচুপির অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তবে তার এ অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।
ওয়েস্ট পাম বিচে পাম বিচ কাউন্টির নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ট্রাম্প বলেন, আমি ২০১৬ সালে নির্বাচনে লড়েছি এবং জিতেছি। ২০২০ সালেও জিতেছিলাম, কিন্তু ফলাফল সেভাবে আসেনি। ওই নির্বাচনে কারচুপি হয়েছিল, কিন্তু আমি লাখ লাখ ভোটের ব্যবধানে জিতেছিলাম।
মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। সাধারণত হোয়াইট হাউসের বাইরে থাকা দলের পক্ষে ফল যাওয়ার প্রবণতা থাকায় নির্বাচনে রিপাবলিকানদের অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে।
বিভিন্ন জনমত জরিপে দলটির প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর ও সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালে ৮০ বছর বয়সী ট্রাম্প তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরে আইন প্রণয়ন ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বড় বাধার মুখে পড়তে পারেন।
এ ছাড়া ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প ও তার ঘনিষ্ঠজনদের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে একাধিক তদন্ত শুরু হতে পারে।
- ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের
- তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদের উচিত ছিলো পদত্যাগ করা
- বিশ্বনাথে ২ পক্ষের সংঘর্ষে আহত ১জনের মৃত্যু, আটক- ৩
- উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
- আম্বানির শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ঢল, প্রথম ঘণ্টাতেই রেকর্ড
- জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা-আলজেরিয়ার আলোচনা
- ৫৬ বছর ধরে একই আঙিনায় মসজিদ-মন্দির
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’

