রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সুবিধা করতে পেরে টানা দুই হারে সিরিজ হাতছাড়া সফরকারীদের।
সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়েও বাংলাদেশ জিততে পারেনি। ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
রোববার (১১ অক্টোবর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট ও ১৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
দুই দল মিলে এদিন করে ৪৪২ রান। এটা উভয় দলের ওয়ানডে ম্যাচে রেকর্ড সর্বোচ্চ। শুধু তাই নয় এই ম্যাচে সোবহানা মোস্তারি বাউন্ডারির সাহায্যে ৭২ রান সংগ্রহের রেকর্ড গড়েন।
তিনি ১৩৪ বলে ১৮টি বাউন্ডারির সাহায্যে ১১৮ রান করেন। ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশ নারী দলের ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। এই সর্বোচ্চ রান করার পথে বাউন্ডারির সাহায্যে ৭২ রানের রেকর্ড গড়েন মোস্তারি।
শুধু তাই নয়, চতুর্থ উইকেটসহ যে কোনো উইকেটে বাংলাদেশ নারী দলের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা ১১৪ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে করেন ৭২ রান। এই ম্যাচে ফারজানা হক পিংকি শূন্য রানে আউট হন। ওয়ানডেতে রেকর্ড ১৮বার তিনি এই লজ্জার নজির গড়েন।
রান তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৯.৫ ওভারেই উদ্বোধনী জুটিতে ১৬২ রান করেন জর্জিয়া ভোল ও ফোবে লিচফিল্ড। ৯৭ বল খেলে ১৯টি বাউন্ডারির সাহায্যে ১৩১* রানের অনবদ্য ইনিংস খেলেন জর্জিয়া ভোল। ৫১ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭০ রান করে ফেরেন লিচফিল্ড। এরপর এলিস পেরিকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার জর্জিয়া ভোল।
- রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
- মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
- ভবিষ্যতে দেশে ২০০’র বেশি উড়োজাহাজ থাকবে: বিমানমন্ত্রী
- আধুনিক প্যাকেজিংয়ে নতুন দিগন্ত খুলছে রিমার্ক সুপার প্যাক
- এলপিজি গ্যাসের সংকটে বিপাকে পাইকগাছার গৃহিণীরা
- কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- দিবস উদযাপন-পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসকে জরুরি নির্দেশনা
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা
- জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস

