জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে
পরীক্ষা যেমন হওয়া উচিত, তেমনই হলো। কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে উত্তরপত্র জমা দেওয়া, সব আনুষ্ঠানিকতাও হলো। শুধু বাইরে গিয়ে বুঝা গেল পরীক্ষা স্থগিত। সদ্য দেওয়া পরীক্ষার প্রশ্নটি আগেই ফাঁস হয়ে গেছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও কেন্দ্রে এমন অভিজ্ঞতার কথা আরটিভি নিউজকে জানান পরীক্ষার্থী নওসাদ আল সাইম।
ঘটনাটি সহকারী উপজেলা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা ঘিরে। যা নিয়ে দেশ রীতিমতো তোলপাড়।
ওই পরীক্ষার জন্য শনিবার বেলা ১১টায় সময় নির্ধারণ করা হয়েছিল৷ এর আগেই প্রশ্নফাঁসের ঘটনা জানাজানি হলে পরীক্ষা আর হয়নি৷ তবে নওসাদ যে ঘটনাটি জানান, সেখানে তারা রীতিমতো পরীক্ষা দিয়েছেন৷ ঢেলে দিয়েছেন নিজের সর্বোচ্চটা।
নওসাদ বলেন, অনের ভিড় ঠেলে নিয়মমাফিক ৩০ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে গিয়ে বাইরে ফোন এবং ইলেকট্রনিক ডিভাইস জমা রেখে হলে প্রবেশ করে যথারীতি সবার সঙ্গে এক ঘণ্টা পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে লাইনে দাঁড়িয়ে ফোন সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে দেখি আমার পরীক্ষা নাকি বাতিল।
তিনি বলেন, এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। আমি জানি না যে আমার পরীক্ষা বাতিল হয়ে গেছে, অথচ এক ঘণ্টা আমরা হলে সবাই পরীক্ষা দিয়ে বের হলাম।
জানা গেছে, শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর ঠিক আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এলে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে এই পরীক্ষাটি গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ অক্টোবর।
- বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা
- জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে
- ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
- চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
- নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
- প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
- তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেছে সেই অটোরিকশাচালকই, বিস্তারিত জানাল পুলিশ
- মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস
- নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস

