`

ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে এখনও ষড়যন্ত্র করছে: রিজভী

  • Views: 2555
  • Share:
অক্টোবার ৭, ২০২৬ ১৭:০৫ Asia/Dhaka

ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে এখনও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ দাবি করেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, প্রিজন ভ্যান থেকে মাদক কারবারির পালিয়ে যাওয়াই প্রমাণ করে এখনও পতিত সরকারের অনুসারীরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে।

এ সময় ডেঙ্গু নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি জানান, জনস্বার্থে ডেঙ্গু টেস্ট ফ্রি করেছে সরকার। ডেঙ্গু মোকাবেলায় সারাদেশেতার দলের নেতাকর্মীদের উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

user
user
Ad
Ad